1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বিরামপুরে মেডিকেল ভর্তি শিক্ষার্থীর পাশে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৩৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বিরামপুরে মেডিকেল ভর্তি শিক্ষার্থীর পাশে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

Reporter Name
  • Update Time : রবিবার, মে ১৫, ২০২২,
  • 189 Time View

বিরামপুরে মেডিকেল ভর্তি শিক্ষার্থীর পাশে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কেটরাহাট গ্রামের দ্বীন ইসলামের ছেলে রাহাত মাহমুদ উত্তীর্ণ হয়। রাহাত মাহমুদ রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় থাকলেও টাকার অভাবে যখন মেডিকেল কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে ঠিক তখনই সংবাদ পেয়ে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র দিক- নির্দেশনায় তাৎক্ষণিক পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

মঙ্গলবার(১০মে) সকালে উপজেলা পরিষদে তার নিজ কার্যালয়ে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র দিক- নির্দেশনায় রাহাত মাহমুদকে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন এবং সব ধরনের সার্বিক সহয়োগিতার আশ্বাস প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

রাহাত মাহমুদের পিতা দ্বীন ইসলাম বলেন, আমার ছেলে কেটরাহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও দিনাজপুর সিটি কলেজে থেকে এইচএসসি পাশ করে। আমি একজন বরগা কৃষক, অন্যের জমি বরগা নিয়ে চাষবাদ করি। যা আয় করি তা দিয়ে কোন রকম সংসার চলে। ছেলের পড়া শুনার খরচ বহন করা আমার পক্ষে খুবই কষ্ট সাধ্য হয়ে পড়েছিলো। আমার ছেলে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়িয়ে তার পড়ার খরচ চালিয়ে আসছিলো। আমার মেধাবী ছেলে সরকারি ভাবে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছিলো না। এমন সময় উপজেলা চেয়ারম্যান টাকা দিয়ে ভর্তির সব ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আমি দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ও উপজেলা চেয়ারম্যানের কাছে চির কৃতজ্ঞ। আমি দোয়া করি আল্লাহ যেন তাঁদেরকে বেঁচে রাখে ভালো রাখে।

এ বিষয়ে জানতে চাইলে,উপজেলা চেযারম্যান খায়রুল আলম রাজু বলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরাহাট গ্রামের বরগা চাষী দ্বীন ইসলামের ছেলে রাহাত মাহমুদ রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় থাকলেও টাকার অভাবে ভর্তি হতে পারছিলো না। সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমাদের দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র দিক- নির্দেশনায় রাহাত মাহমুদকে নিজ তহবিল থেকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয় সেই সাথে ভর্তি সব ব্যবস্থা করে দেওয়া হয় এবং রাহাত মাহমুদকে সব ধরনের সার্বিক সহয়োগিতার আশ্বাস প্রদান করি। তিনি আরো বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র নির্বাচনী এলাকায় ও আমার উপজেলা এলাকায় কোন শিক্ষার্থী টাকার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারছেনা বা কোথাও ভর্তি হতে পারছে না সেই সব পবিরাবের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST