1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত - দৈনিক সংবাদের কাগজ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৬:১৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, নভেম্বর ২৫, ২০২৩,
  • 167 Time View

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় রাজা বাবু (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় বেনাপোল কাগজ পুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা বাবু কাগজপুকুর গ্রামের মনির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা বাবু কাগজপুকুর বাজারে একটি গ্যারেজে কাজ করত। দুপুরে সে খাবার কিনে রাস্তা পার হতে গেলে বেনাপোল থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স পরিবহন নামে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে ওই বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় সে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসসহ চালক ও হেলপারকে আটক করেছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST