1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ম্যাক্রো জয়ী হয়েও ফের ভোটের মুখোমুখি ————————————————————————————————————হাকিকুল ইসলাম খোকন যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:৫৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ম্যাক্রো জয়ী হয়েও ফের ভোটের মুখোমুখি ————————————————————————————————————হাকিকুল ইসলাম খোকন যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২,
  • 215 Time View

ম্যাক্রো জয়ী হয়েও ফের ভোটের মুখোমুখি ————————————————————————————————————হাকিকুল ইসলাম খোকন

যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি

অর্থনৈতিক উন্নতি, ভেঙে পড়া বিরোধী শিবির এবং পূর্ব ইউরোপে যুদ্ধ এড়াতে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা রাখায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে জয়ী হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

রবিবার ১০ এপ্রিল স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ লাইভ সম্প্রচার থেকে জানা গেছে, নির্বাচনে যে ভোট পড়েছে তার ৯৯ শতাংশ ভোট ইতোমধ্যে গণনা করা হয়েছে। প্রাথমিক এই গণনায় ২৭.৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর তার সবচেয় নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর দক্ষিণপন্থী মারিন ল পেন পেয়েছেন ২৩.৪ শতাংশ ভোট।

অন্যদিকে, বিবিসি জানিয়েছে- প্রাথমিক গণনায় ৯৭ শতাংশ ভোটের মধ্যে এতে ২৭.৩৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আর তার সবচেয় নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর দক্ষিণপন্থী মারিন ল পেন পেয়েছেন ২৩.৯৭ শতাংশ ভোট।

এদিকে, নির্বাচনে জয়ী হলেও এখনই ক্ষমতায় বসতে পারছেন না ইমানুয়েল ম্যাক্রো। কেননা, বিজয়ী হলেও ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি।

ফলে তাকে আবারও নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের মুখোমুখি হতে হবে। আর এই দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী ২৪ এপ্রিল।

যদি কোনো একজন প্রার্থী প্রথম দফার নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে যে দু’জন প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তারা পরবর্তী ধাপে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে অংশ নেবেন।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ দিনের ব্যবধানে। দ্বিতীয় দফার নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনিই আগামী ১৩ মে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।ম্যাক্রো সফল হলে গত ২০ বছরের মধ্যে তিনিই হবেন প্রথম ফরাসি প্রেসিডেন্ট যিনি টানা দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণ করবেন। সর্বশেষ জ্যাকিউস চিরাক এমন নজির স্থাপন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST