1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
রাজনীতির চেয়ে মানুষ বড়'_বিএনপি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতা রোমানের - দৈনিক সংবাদের কাগজ
১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| বিকাল ৪:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

রাজনীতির চেয়ে মানুষ বড়’_বিএনপি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতা রোমানের

মিজানুর রহমান,মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬,
  • 6 Time View

মামার মৃত্যু, রাজনৈতিক হতাশা ও নানা প্রতিকূলতার কথা তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. রবিউল ইসলাম রোমান। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি রাজনীতি ছাড়ার এ সিদ্ধান্তের কথা জানান।
রবিউল ইসলাম রোমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঝিনাইগাতী সদর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিজের বক্তব্যে রোমান জানান, পারিবারিক রাজনৈতিক পরিবেশের কারণে ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। দলের বিভিন্ন মিছিল, মিটিং ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, মাদকের বিস্তার, পাহাড় ধ্বংস এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, মাদক ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করায় স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ইশারা ও সহযোগিতায় তার ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেও সঙ্গে থাকা মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। পরবর্তীতে থানায় মামলা করতে গেলে রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগ গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন রোমান। একই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর অভিযোগও তুলে ধরেন তিনি।
রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের পেছনে গভীর বেদনার আরেকটি কারণ হিসেবে নিজের মামা মরহুম আনিসুর রহমান কালুর মৃত্যুর কথা উল্লেখ করেন রোমান।
তার মামা আনিসুর রহমান কালু কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। রোমানের দাবি, দলের কঠিন সময়ে নিজের সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন তার মামা। রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত খোঁজখবর ও সহযোগিতা পাননি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
রোমান তার বক্তব্যে প্রশ্ন তুলে বলেন, দলের জন্য নিবেদিতপ্রাণ একজন মানুষ জীবনের শেষ সময়ে ন্যূনতম খোঁজখবরটুকুও না পেলে সেটি রাজনীতির জন্য কতটা বেদনাদায়ক!
তিনি আরও বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি করা কিংবা কাউকে ছোট করা তার উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান এবং ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
বক্তব্যের শেষাংশে রোমান বলেন, রাজনীতির চেয়ে মানুষ বড়, পদ-পদবির চেয়ে মানবিকতা বড় এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য অনেক বেশি। তিনি ঝিনাইগাতীকে মাদকমুক্ত, পাহাড় ও প্রকৃতিবান্ধব, অন্যায়-দুর্নীতিমুক্ত এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, মামার মৃত্যুর দিনেই স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম রোমানের রাজনীতি ছাড়ার ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার এ সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বার্তা প্রেরক: মিজানুর রহমান, ঝিনাইগাতী, শেরপুর।
মোবাইল নং -০১৭৮৭-৩৩০৯৭২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST