1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে জাতীয় পাট দিবস পালিত - দৈনিক সংবাদের কাগজ
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১০:৩৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে জাতীয় পাট দিবস পালিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
  • 20 Time View

‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ স্লোগানে শেরপুরে বিশ্ব পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ মার্চ শুক্রবার যৌথভাবে এই আয়োজন করে শেরপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত পাট চাষীদের বিভিন্ন দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং পাট চাষকে লাভজনক করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। শেরপুরে পাট চাষের পরিমাণ কমে যাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। একইসাথে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ, পাট চাষে সচেতনতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় প্রণোদনার সুষম বণ্টনের মাধ্যমে পাটের সুদিন ফিরিয়ে আনা সম্ভব বলে তার বক্তব্যে আলোকপাত করেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ প্রধান অতিথির বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু হলে পাটের চাহিদা বৃদ্ধি পাবে এবং এর ফলে পাট উৎপাদনও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পাট চাষীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST