1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
মুন্সীগঞ্জে সিরাজদিখানে ঘটেই চলছে ইঁটের ভাটায় ডাকাতির ঘটনা - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:২০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

মুন্সীগঞ্জে সিরাজদিখানে ঘটেই চলছে ইঁটের ভাটায় ডাকাতির ঘটনা

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩,
  • 156 Time View

ওসমান গনি
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে সিরাজদিখানে দু‘টি ইঁটের ভাটায় ডাকাতির ঘটনা ঘটেছে উপজেলার বালুচর ইউনিয়েনের চর পানিয়া এলাকার বিসমিল্লাহ ব্রীকস ও লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী এলাকার খাজা ব্রীকস নামের দুটি ইঁটভাটায় ডাকাতি সংঘটিত হয়।এ সময় ডাকাতরা দুটি ইঁটভাটার শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মী করে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ও ১৬ টি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে।
এর আগে গত (৭ নভেম্বর) মঙ্গলবার ও (১১ নভেম্বর) শনিবার দুই দফা উপজেলার ৫ টি ইঁট ভাটায় ডাকাতির ঘটনা ঘটে।এ সময় ডাকাত দল মোল্লা ব্রিকস,পপুলার ব্রিকস,নুরে মদিনা ব্রিকস সহ কয়েকটি ব্রীকসের শ্রমিকদের টাকা পয়সা স্বর্ণালংকার মোবাইল ছিনিয়ে নিয়ে ১০-১২ শ্রমিক কে মারধর করে গুরুতর আহত করেছে।

চরপানিয়া এলাকার বিসমিল্লাহ ব্রীকসের মালিক মো:কোরবান আলী জানান,রাত দেড়টার দিকে ৭/৮ জন ডাকাতদল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ভাটার ম্যানাজার মো:খলিলকে জিম্মী করে আলমারীর চাবি নিয়ে ৩ লক্ষ টাকা ও শ্রমিকদের কাছ থেকে ৩ টি মোবাইল নিয়ে যায়।এর আগে রাত সাড়ে ১২ টার দিকে ডাকাত দল রামকৃষ্ণদী এলাকার খাজা ব্রীকসে গিয়ে ঘুমন্ত শ্রমিকদের ডেকে ১৩ টি মোবাইল ও রেজাউল নামে এক সর্দারের কাছ থেকে ৭৫ হাজার টাকা লুটে নেয়।

খাজা ব্রীকসের ম্যানাজার মো:খালেক মিয়া জানান,রাত সাড়ে ১২ টার দিকে ৭/৮ জনের মুখোশ পড়া ডাকাত দল ভাটার ঘুমন্ত শ্রমিকদের ডেকে তোলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৩ টি মোবাইল ও রেজাউল নামে এক সর্দারের কাছ থেকে ৭৫ হাজার টাকা নিয়ে যায়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো:মুজাহিদুল ইসলাম সুমন জানান,বিষয়টি আমার জানা নেই তবে সিরাজদিখানে বেশীরভাগ ইঁটভাটাগুলি ধলেশ্বরীর নদীর পাড়ে। আমি এর আগেও বিষয়টি নৌপুলিশকে অবহিত করেছি।আজকের ডাকাতির ঘটনাটি এখনো কেউ আমাকে জানায়নি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST