1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
২৫০ টি হাঁস পালন করে তিন মাসে লাখপতি শরিফুল - দৈনিক সংবাদের কাগজ
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ২:৫২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

২৫০ টি হাঁস পালন করে তিন মাসে লাখপতি শরিফুল

নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪,
  • 269 Time View

২৫০ টি হাঁস পালন করে তিন মাসে লাখপতি শরিফুল,অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য।এমনটাই হয়েছে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ২নং কলোনির(আলমপুর) গ্রামে।আর
এই সফল খামারি হলেন আলমপুর ঢাকালী পাড়ার খোরশেদ আলমের সেজ ছেলে শরিফুল ইসলাম।

কৃষি পরিবারের সন্তান হওয়ায় বেশীদূর লেখাপড়া করতে পারেননি শরিফুল,তাই জিবিকার তাগিদে কর্ম বেছে নিতে হয় শরিফুলকে।জানাযায় বিগত তিন বছর যাবত বিভিন্ন কাজের পাশাপাশি হাঁস পালন করে আসছেন তিনি।অতীতে হাঁস পালনে তেমন লাভবান না হলেও এবার বাজিমাৎ করে দেখিয়েছেন।২০২৩ সালের অক্টোবরের শেষের দিকে বরিশাল থেকে খাকি ক্যাম্বেল জাতের
সাত মাস বয়সি ২৫০টি পাতি হাঁস কিনে নিয়ে আসেন শরিফুল।প্রতি পিচ হাঁসের ক্রয় মূল্য ছিলো ৪৫০ টাকা।বাড়িতে আনার পরে খাদ্য হিসাবে ব্যাবহার করেন ৮ মন ধান,এরই মধ্যে হাঁস বিলে যেতে শুরু করেছে।

১৬ দিন পরে ডিম দিতে শুরু করে হাঁসেরা।বাড়তি খাবারও আর দিতে হয়না!বিলের গুগলি শামাকে পেট ভরে হাঁসের।প্রথম মাসেই শরিফুল ডিম বিক্রি করে ৩০ হাজার টাকার,যখন প্রতি পিচ ডিমের দাম ছিলো ১৪ টাকা।দ্বিতীয় মাসের শুরুতে প্রতিদিন ডিম উৎপাদন হয় ২২০টি করে পরে ডিম উৎপাদন উঠানামা করতে থাকে যার ফলে ৩ মাসে গড় উৎপাদন দাড়ায় ১৭০/১৮০ টি করে,এখন ডিমের পায়কারি মূল্য ১৫ টাকা/১৫ টাকা ৫০ পয়সা।তিন মাসে হাঁসের ঔষধ খরচ বাবদ ব্যায় হয়েছে ২৪০ টাকা, সকল খরচ বাদ দিয়ে তিন মাসে শরিফুলের লাভ হয়েছে এক লক্ষ আঁশি হাজার টাকা।

বিলের পানি কুমে যাওয়া ও ইরি আবাদের কারনে হাঁসের ফ্রি খাবারের উৎস হারানোর চিন্তা শরিফুলের তাড়া করছে প্রতিনিয়ত, এর শেষ পরিনতি কি?ভাবাচ্ছে পরিবারের সবাইকে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST