1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
জামালপুর ও শেরপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ১০দফা নির্দেশনা না মানায় ৬টি ক্লিনিকে সিলগালা, ৭টিকে আর্থিক জরিমানা - দৈনিক সংবাদের কাগজ
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

জামালপুর ও শেরপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ১০দফা নির্দেশনা না মানায় ৬টি ক্লিনিকে সিলগালা, ৭টিকে আর্থিক জরিমানা

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, মার্চ ৮, ২০২৪,
  • 236 Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সংক্রান্তে ১০ দফা নির্দেশনা না মানায় জামালপুর ও শেরপুরে জেলা প্রশাসন, ভোক্ত অধিদপ্তর, সিভিল সার্জনের কার্যালয়ের সাথে সমন্বয় করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ৬টি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টার সিলগালাসহ ৭ টি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টারে জরিমানা আদায় করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।

জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি বেসরকারী হাসপাতাল-ক্লিনিক পরিচালনার জন্য ১০ দফা নির্দেশনা ঘোষনা করা হয়। এরই ধারাবাহিকতায় দেশব্যাপি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সরকারের উক্ত নির্দেশনা বাস্তবায়নে র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের আওতায় জেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগীতায় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় ও বিভিন্ন প্রতিষ্ঠান সিলগালা করেছে র‍্যাব-১৪।

এদের মাঝে জামালপুরের এ্যাপোলো হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার না থাকা ও অপারেশন ল্যাব অপরিচ্ছন্ন থাকায় ৫০হাজার টাকা,
মা নার্সিং হোম এন্ড হসপিটালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার না থাকা এবং অপারেশন থিয়েটারের পরিবেশ মানসম্মত না হওয়ায় অপারেশন থিয়েটার সীলগালা ও ৩০হাজার টাকা, প্যাথলজি ল্যাব ও অপারেশন থিয়েটার মানসম্মত না হওয়ায়
প্যাথলজি ল্যাব ও অপারেশন থিয়েটার সীলগালাসহ ৪০ হাজার টাকা, ইউরোপা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার না থাকা এবং অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব মানসম্মত না হওয়ায় অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সীলগালাসহ ২০হাজার টাকা, লিখন মেডিকেল এন্ড হেলথ কমপ্লেক্স উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে চেম্বার পরিচালনা ও প্যাথলজি ল্যাবে প্যাথলজিক্যাল টেস্ট করার মতো উপযুক্ত পরিবেশ না থাকায় ২০ হাজার টাকা, নান্দিনা জেনারেল হসপিটাল (প্রাঃ) এ
প্যাথলজি ল্যাব ত্রুটিপূর্ণ ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ৭০হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ৪ মার্চ শেরপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় শেরপুরের সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও প্যাথলজি পরীক্ষার পরিবেশ না থাকায় উক্ত প্রতিষ্ঠানকে সীলগালা, আল-মদিনা জেনারেল (প্রাঃ) হাসপাতালে অপারেশনকালীন সময়ে এনেসথিওলজিষ্ট না থাকা ও লেবার রুম মানসম্মত না হওয়ায় অপারেশন থিয়েটার সীলগালা সহ ৫ হাজার টাকা, আমিনা ডায়াগনস্টিক সেন্টারে ল্যাবের রিপোর্টিং ডাক্তারের লাইসেন্স নবায়ন না থাকায় প্যাথলজী ল্যাবকে সীলগালা করা হয়।

জামালপুর ও শেরপুরে জেলা প্রশাসন, ভোক্ত অধিদপ্তর, জেলা সিভিল সার্জন অধিদপ্তর এ ধরণের অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় র‍্যাব-১৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST