1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে সার-সুপারিশ কার্ড বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১২:৫৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে সার-সুপারিশ কার্ড বিতরণ

মিজানুর রহমান ,শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪,
  • 162 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভ্রাম্যমাণ গবেষণাগারের পক্ষ থেকে ৫১জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা ও বিশ্লেষণ করে তাদের মাঝে সার-সুপারিশ কার্ড বিতরণ করা হয়।

মৃত্তিকা নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ শেষে মঙ্গলবান (৩ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে চাষীদের মাঝে এই সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়। সার সুপারিশ কার্ড পেয়ে উপস্থিত কৃষকরা অনেক উপকৃত হয়েছেন বলে জানান কৃষকরা।

কৃষি মন্ত্রণাললয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট কর্তৃক সারাদেশে ৫৬টি উপজেলায় ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের মাধ্যমে মৃত্তিকা নমুনা সংগ্রহ এবং রাসায়নিক বিশ্লেষণ পূর্বক উপজেলা পর্যায়ে সার-সুপারিশ কার্ড বিতরণ করা হচ্ছে।

এ কর্মসূচির ধারাবাহিকতায় ঝিনাইগাতী উপজেলায় ৫১জন কৃষককে এসব কার্ড প্রদান করা হয়।

উক্ত কার্ড বিতরণ কর্মসূচিতে উপজেলার কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ব্রম্মপুত্রের টিম লিডার ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, টিমের সদস্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লুতফুল হাসান, মো. রবিউল ইসলাম প্রমুখ
উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভ্রাম্যামাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (ব্রহ্মপুত্র) এর মাধ্যমে রবি ও খরিপ মৌসুমে কৃষকদের ফসলি জমির মাটি মাত্র ২৫ টাকার বিনিময়ে সরেজমিনে পরীক্ষা করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. ফরহাদ হোসেন জানান, কোন কৃষক তাদের চাষাবাদের জমির মাটি পরীক্ষার জন্যে জামালপুর অফিসে গিয়ে অথবা উপজেলা কৃষি অফিস এর মাধ্যমেও পরীক্ষা করিয়ে নিতে পারেন। এতে কৃষকরা তাদের চাষাবাদের জমিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করে সুফল পাবেন। এতে যেনতেন সার প্রয়োগ যেমন কমবে, তেমনি কমে আসবে কৃষকদের সার প্রয়োগের খরচও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST