1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
রায়পুরাতে ছাত্রদলের মানববন্ধনে হাসিনার আমলে গুম-খুনের বিচার দাবি - দৈনিক সংবাদের কাগজ
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৮:৩৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

রায়পুরাতে ছাত্রদলের মানববন্ধনে হাসিনার আমলে গুম-খুনের বিচার দাবি

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী থেকে:
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪,
  • 168 Time View

‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষ্যে রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রায়পুরা সরকারি কলেজের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘রায়পুরা সরকারি কলেজ ছাত্রদল’ কর্তৃক আয়োজিত মানববন্ধনে “বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমে শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবি জানানো হয়।

এসময় রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতানা আহম্মেদ টিপু সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রনেতা সামসুর রহমান জয়,আজিজুল রহমান, জাগরন,মাসুম কিবরীয়া, সানজিদুল তুহিন,শরীফ আহম্মেদ, মেহেদী হাসান, সিয়াম আহম্মেদ, ইমন আহম্মেদ,সোহান সরকার, তোহিদ,মুন্না মিয়া,আকাশ আহম্মেদসহ আরো অনেকে।

নরসিংদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মইনুল ইসলাম ইফরান বক্তব্যে বলেন, “বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশের যত রাজনৈতিক নেতাকর্মী গুম ও হত্যাকান্ডের শিকার হয়েছে তাদের প্রত্যকটি ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নাগরিক সমাজ ও সাংবাদিক সমাজ যারা এখনো কারাবন্দী আছে তাদের মুক্তি দিতে হবে। তিনি আর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২০০৯ সালের জাতীয় নির্বাচন থেকে ২০২৪ সালের ৫ই আগষ্ট ‘গণঅভ্যুত্থান’ পর্যন্ত সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিল। ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST