1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শ্রীবরদী সীমান্তের ২ কিশোরকে আটক করেছে বিজিবি - দৈনিক সংবাদের কাগজ
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৯:২৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শ্রীবরদী সীমান্তের ২ কিশোরকে আটক করেছে বিজিবি

শ্রীবরদী প্রতিনিধি, শেরপুর :
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬,
  • 4 Time View

শেরপুরের শ্রীবরদী সীমান্তের কর্ণঝোড়া বাজারে সন্দেহভাজন ভাবে সীমান্ত এলাকাতে অহেতুক ঘুরাফেরা করার সময় ২ কিশোরকে আটক করেছে কর্ণঝোড়া বিওপির বিজিবি সদস্যরা।

২৪ শে নভেম্বর মঙ্গলবার সকালে কর্ণজোড়া বাজার এলাকা থেকে তাদের আটক করে কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলো নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের কৃষ্ণচন্দ্র পদ দাসের পুত্র অপু চন্দ্র দাস( ১৭) ও হাতিয়া উপজেলার মৌলভী মহাদেব বাড়ি গ্রামের শিপন জল দাসের পুত্র চন্দন জল দাস (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সকালে সীমান্তবর্তী কর্নঝোড়া বাজার এলাকাতে ওই দুই কিশোরকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা বিজিবিকে খবর দেয়।

পরে কর্ণঝোড়া বিজিবির টহল দল ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই দুই কিশোর জানায়, তাদের সাথে বর্ণিত চন্দন জল দাসের মাতা ছিলেন। মা’কে হাড়িয়ে কর্ণঝোড়া এলাকায় তারা ঘোরাঘুরি করতে থাকে। তারা আরও জানায়, ভারতে তাদের দুসম্পর্কের আত্মীয়-স্বজন বসবাস করে এবং ভারতের আত্মীয়দের নিকট গমনের জন্য তারা এসেছেন।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান দুই কিশোর আটকের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে।

তাদের থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST