1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে উৎসব ভাতা বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি - দৈনিক সংবাদের কাগজ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:৪৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে উৎসব ভাতা বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫,
  • 190 Time View

উৎসব ভাতা সংস্কারে বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হলেও, একই প্রতিষ্ঠানের কর্মচারীদের ভাতা না বাড়ানোয় চরম অসন্তোষ বিরাজ করছে কর্মচারীদের মধ্যে।
কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সচল রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ উৎসব বোনাসের মতো মৌলিক সুবিধা থেকে কর্মচারীদের বঞ্চিত করা হচ্ছে।

যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক।
তারা বলেন, “শিক্ষক-কর্মচারী সবাই একত্রে কাজ করি, কিন্তু সুযোগ-সুবিধায় এত বৈষম্য কেন? সরকার যদি শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে পারে, তাহলে কর্মচারীদের কেন নয়।

এ সময় তারা অবিলম্বে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানান এবং তা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও কর্মবিরতির কারণে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এসময় ঝিনাইগাতী উপজেলার আহম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো:ফনিজুর রহমান জানান, আমাদের বেতন, ভাতা ও স্কেল বৈষম্য নজির বিহীন। পূর্বে বেতন স্কেল গ্রেড-১০ টি ভাগে বিভক্ত ছিল, তা বিগত সরকারের সময় গ্রেড- ২০ টি ভাবে বিভক্ত করে ‍তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জীবন যাপনের নূণ্যতম নির্বাহ চিন্তা না করে মনগড়া বেতন সিদ্ধান্ত করেন।

তিনি আরও জানান, সম্প্রতি উৎসব ভাতা সংস্কারের ক্ষেত্রেও শিক্ষকদের ২৫% এর স্থলে ৫০% করা হয়েছে, কিন্তু কর্মাচারীদের উৎসব ভাতা ৫০% থেকে কোনো পরিবর্তন না করে চরম অবজ্ঞা ও অবহেলা করা হয়েছে।

এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে সকল বৈষম্য দুর করে সকলকে ১০০% উৎসব ভাতা প্রদানের দাবী জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST