1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি - দৈনিক সংবাদের কাগজ
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১১:৪৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, মে ২৭, ২০২৬,
  • 40 Time View

“ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ বয়ে আনুক অনাবিল সুখ— ঈদ মোবারক।” পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রক্তসৈনিক হেদায়েতুর রাফি সুমন। দৈনিক সংবাদের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

হেদায়েতুর রাফি সুমন বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগ, আত্মত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহান শিক্ষা। এই ঈদে সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল মানুষ আনন্দে অংশ নিতে পারে। তাই কোরবানির ঈদে সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখা।

হেদায়েতুর রাফি সুমন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। মুমূর্ষু রোগীদের রক্ত সংগ্রহ, প্রতিবন্ধীদের সহায়তা, গৃহহীনদের ঘর নির্মাণ, অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সামাজিক কাজে তার ভূমিকা প্রশংসিত। মানবতার ফেরিওয়ালা হিসেবে এলাকায় তিনি বেশ পরিচিত ও সম্মানিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST