1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
সীমান্তবর্তী ঝিনাইগাতীর কৃতি সন্তান মমিনুল ইসলাম এখন বিসিএস ক্যাডার! - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১১:০২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

সীমান্তবর্তী ঝিনাইগাতীর কৃতি সন্তান মমিনুল ইসলাম এখন বিসিএস ক্যাডার!

মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 460 Time View

গারো পাহাড়ের সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা গ্রামের মমিনুল ইসলাম এক মুসলিম পরিবারে ১০ নভেম্বর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন।

পিতা মৃত মোঃ সুরুজ্জামান এবং মাতা হাজেরা খাতুন এর ৫ সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার সহধর্মিণী নুসরাত জাহান রুমা একজন গৃহিণী। তাদের দুই ছেলে এক কন্যা । মমিনুল ইসলাম এর আরও দুই ভাই ও দুই বোন রয়েছেন।

ছোটথেকেই মমিনুল ইসলাম মেধাবী ছাত্র ছিলেন। তিনি গুরুচরণ দুধনই আদর্শ বিদ্যালয় থেকে ২০০৫ সালে মাধ্যমিক এবং শেরপুর সরকারি কলেজ থেকে ২০০৭ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এরপর বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে বিএসএস(অনার্স) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও
এমএসএস(মাস্টার্স) -২০১৩ সালে উভয় বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করেন। 

তার প্রথম কর্মজীবন শুরু হয় স্কুল এইড জাপান
ও ইয়াতানাবে গ্রুপের অর্থায়নে পরিচালিত ড্রিম মডেল স্কুল এন্ড কলেজে প্রায় দীর্ঘ দেড় বছর চাকুরী করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, তিনি চাকুরীর পাশাপাশি কঠোর পরিশ্রম করে তিনি ৩৫ তম বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

তার পর তিনি ২রা মে ২০১৭ সালে বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ, জামালপুর যোগদান করেন।

তিনি বর্তমানে ৩ অক্টোবর ২০২৪ সালে শেরপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST