1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বন্য হাতির আক্রমণ প্রতিরোধে ঝিনাইগাতীতে পাহাড়ি এলাকার কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৩:২৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বন্য হাতির আক্রমণ প্রতিরোধে ঝিনাইগাতীতে পাহাড়ি এলাকার কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬,
  • 1 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকার কৃষকদের বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও বসতবাড়ি রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জগ লাইট বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রুকুনুজ্জামান (জামান) এবং কাংশা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝিনাইগাতীর পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির বিচরণ ও আক্রমণের কারণে স্থানীয় কৃষকদের ফসল ও জীবন-জীবিকা ঝুঁকির মধ্যে পড়ে। বিশেষ করে রাতে হাতির পাল লোকালয়ে প্রবেশ করে ফসলের ক্ষতি করে থাকে। এ অবস্থায় কৃষকদের সতর্ক রাখা এবং রাতের বেলায় হাতির অবস্থান শনাক্ত ও প্রতিরোধে জগ লাইট সহায়ক ভূমিকা রাখবে।
বন্য হাতির আক্রমণ প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি এলাকার কৃষকদেরও সম্মিলিতভাবে সচেতন থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হাতির চলাচলের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং কোনোভাবেই হাতিকে উত্ত্যক্ত না করার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে পাহাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বন্য হাতির আক্রমণ থেকে কৃষকদের ফসল ও জীবন-জীবিকা রক্ষায় কিছুটা হলেও কার্যকর সহায়তা পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST