1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
সরযন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:৫৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

সরযন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 306 Time View

সরযন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর জেলা বিএনপির সদস্য ও নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন (ভিপি)। ৭ সেপ্টেম্বর সোমবার পৌর শহরের গড়কান্দা উপজেলা বিএনপির একাংশ’র দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।

আনোয়ার হোসেন ভিপি তার লিখিত বক্তব্যে বলেন, “গত ৩রা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় আমি শেরপুর ২ আসনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক সংগ্রাম, সাফল্যের ইতিহাস তুলে ধরি। এক পর্যায়ে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব জলাল চৌধুরী সাহেবকে নিয়ে কথা বলতে গেলে নামের শেষে হিন্দু ও সংখ্যালঘু কথাটি মনের অজান্তেই বলে ফেলি। বক্তব্যের এই অংশটুকু প্রচারের পর জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে একটি মহল। বিষয়টি অবগত হওয়া মাত্রই আমি আমার ভেরিফাই ফেসবুক পেইজে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপনসহ নালিতাবাড়ীর সনাতন ধর্মাবলম্বীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি।”
তিনি আরো বলেন, একটি স্বার্থন্বেষী মহল আমার রাজনৈতিক অতীত ইতিহাস ও জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য বক্তব্যটিকে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে আমার ব্যক্তিগত বিভাজন করতে মরিয়া হয়ে উঠেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতই ষড়যন্ত্র হোক না কেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমার কোন বিভাজন সৃষ্টি হবে না কারণ আমি কখনো তাদের অসম্মান করিনি। তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইউনুস আলী দেওয়ান, ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহিদ হোসেন রোমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ তালুকদার,শহর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আলী আকবর চান্দু মানিক মিয়াসহ উপজেলা ও শহর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST