জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার সেঁজুতি অঙ্গনে এই আয়োজন করা হয়।
‘নারীর জন্য নিরাপদ বিশ্ব’ শিরোনামে একুশে পাঠচক্রের ১২৪তম আসরে শঙ্করী পাঠকের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক মনি গাঙ্গুলি ও তাসমেরী।
শায়ন সরকারের সঞ্চালনায় পাঠচক্রে উপস্থিত ছিলেন শিক্ষক সাবিহা নাসরীন,শান্তি সাহা,দিলারা বেগম,সুমি খাতুন,শারমিন আক্তার প্রমুখ।
পরে দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন শিশু শিক্ষার্থীরা।