“ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ” ঈদ বয়ে আনুক অনাবিল সুখ – ঈদ মোবারক।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক হেদায়েতুর রাফি সুমন। দৈনিক সংবাদের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন তিনি।
হেদায়েতুর সুমন রাফি বলেন, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের একটি হলো পবিত্র ঈদুল ফিতর। বছর ঘুরে ঈদ এসেছে। আমরা সকলেই এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো। নিজের আগে ঈদে অসহায়দের খোঁজ নেবো। ঈদকে সামনে রেখে হানাহানি ও সংঘাত মুক্ত সমাজ নির্মাণের আশাও ব্যক্ত করেন তিনি। তিনি এই ঈদে অসহায়দের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
হেদায়েতুর সুমন রাফিকে সবাই সুমন রাফি নামেই চিনে। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের কৃতি সন্তান তিনি। ছোট বেলা থেকেই সুমন রাফি অসহায়দের কল্যাণে কাজ করে আসছেন। তিনি মুমূর্ষু রোগীর রক্ত সংগ্রহ, প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা, গৃহহীনদের ঘর নির্মাণ, অসহায়দের খাদ্যসামগ্রী প্রদান, বিভিন্ন উৎসবে অসহায়দের পাশে দাঁড়ানোসহ অসংখ্য ভালো কাজ নিয়মিতই করে আসছেন। সামাজিকভাবে মানবতার ফেরিওয়ালা হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।