ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী লিটন পেলেন মিনিগাড়ি উপহার!
শেরপুরের ঝিনাইগাতীতে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা হারুনুর রশিদ এর উদ্যোগে এবং তার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় শারীরিক প্রতিবন্ধী লিটনের মাঝে একটি মিনিগাড়ি উপহার প্রদান করা হয়েছে।
আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে লিটনের হাতে এই মিনিগাড়ি তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করা লিটন জীবন জীবিকার তাগিদে ফেরি করে বাজারে পান-সিগারেট বিক্রি করতেন। তার চলাচল সহজ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ আসঝি ব্লাডলিংক পরিবারের সক্রিয় সদস্য জামাল উদ্দিন, মারুফ হাসান বাঁধন অন্যান্য সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভয়েস অব সিটিজেন ও ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি গ্রুপের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান খান অন্যান্য সদস্যবৃন্দ সিয়াম, হুমায়ুন।
স্থানীয়রা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।