1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
কাজের স্বীকৃতি পেলে মানুষ আরো উদ্বুদ্ধ হয়, সমাজসেবা কর্মকর্তা মো:শিহাব। - দৈনিক সংবাদের কাগজ
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ২:১৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

কাজের স্বীকৃতি পেলে মানুষ আরো উদ্বুদ্ধ হয়, সমাজসেবা কর্মকর্তা মো:শিহাব।

বিশেষ প্রতিনিধি জুয়েল রানা ফুলপুর(ময়মনসিংহ):
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬,
  • 6 Time View

সরকারি কর্মকর্তা হয়েও প্রথাগত কাজের বাইরে মানবসেবা ও জনকল্যাণ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। রবিবার(২৬ এপ্রিল) বিকালে অফিসে গিয়ে এ সম্মাননা সড়ক প্রধান করেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থা।
এ সময় সাথে ছিলেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল প্রমূখ।
মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই উল্লেখ করে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি বলেন, সরকারি কাজে নিয়োজিত মানবসম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন এ উপজেলায় জনাব মোঃ শিহাব উদ্দিন খান সমাজসেবা অফিসার হিসাবে গত ২০১৮ সালে আগস্টের ১৩ তারিখ যোগদান করেন। আর যোগ ধানের পর থেকেই বিভিন্নভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তার বিষয়ে সাধারন জনগণের কোন অভিযোগ নেই।
স্থানীয় সচেতন সাধারণ জনগণ ও রাজনৈতিক মহল জানান, ওনার কোন তুলনাই হয় না। উনি কখনোই অন্যায়কে আগেও প্রশ্রয় দিতেন না এখনো প্রশ্রয় দেন না। আর তিনি প্রতিটা কাজী তদন্তের মাধ্যমে করে থাকেন। কোন বিষয়ে অভিযোগ পেলেও তিনি তাৎক্ষণিক খোঁজখবর নিয়ে দেখেন। আর কোন অসহায় ব্যক্তি উনার কাছে গেলে কখনোই ফিরত আসেন না খালি হাতে। এক কথায় বলা যায় উনার মত যদি প্রতিটা কর্মকর্তা কাজ করতেন আমার মনে হয় না যে মানুষ কখনোই সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকতো। আর উনার কাছে যে কেউ সমস্যা নিয়ে আসুক না কেন তিনি খুব সুন্দরভাবে সমাধান করে দেন।
এ বিষয়ে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান একজন দক্ষ ও মানবিক মানুষ। ওনার মাঝে কোন কাজে গাফিলতি নেই। তিনি বর্তমানে ছনধরা ইউনিয়নের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন সততার সাথে। ওনার প্রতিটি কাজেই রয়েছে স্বচ্ছতা।
সম্মাননা পেয়ে সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান বলেন, ‘কর্মজীবনে সব সময় মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছি। এখনো করছি। তবে এই স্বীকৃতি ও সম্মাননা আমাকে আরও বেশি ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। এটা অনেকটা বুস্টার ডোজের মতো কাজ করবে।’ আর তাক্ওয়া অসহায় সেবা সংস্থাটিও সব সময় অসহায় মানুষের সেবা করে থাকেন। ওই সংস্থাটি ২০১৭ সাল থেকেই বিভিন্ন ভাবে মানুষের পাশে থেকে কাজ করছেন। অনেকগুলো কাজের সাক্ষী হিসাবে আমরা নিজেরাও থাকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST