মোঃ দিদার হাসান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদুল আজহার এই মহান উৎসবে তিনি বলেন,
“পবিত্র ঈদুল আজহা সকলের জীবনে আনন্দ, শান্তি, ত্যাগের চেতনা ও ভ্রাতৃত্বের নতুন আলো ছড়িয়ে দিক।
সারাদেশের মানুষ যেন সুস্থ ও আনন্দময় ঈদ উদযাপন করতে পারেন, এই কামনা করছি।”
দিদার হাসান আরও বলেন, ঈদের এই পবিত্র দিনে আমরা যেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং সমাজে সাম্য ও কল্যাণের বার্তা প্রতিষ্ঠা করি।
সচেতন মহল দিদার হাসান এর এই শুভেচ্ছাকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, তিনি সবসময় উন্নয়ন ও মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখেন।
ঈদ মোবারক!
পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে।