শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহজাহান আকন্দ, সদস্য সচিব মোঃ লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান।
এছাড়া ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুর মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস কে সাত্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেওয়া হয়।