1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
রাজনীতি হবে মানুষের কল্যাণে, ক্ষমতা নয় ভোগের জন্য—এমপি মাহমুদুল হক রুবেল - দৈনিক সংবাদের কাগজ
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৯:২৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

রাজনীতি হবে মানুষের কল্যাণে, ক্ষমতা নয় ভোগের জন্য—এমপি মাহমুদুল হক রুবেল

মারুফ হাসান নাঈম ,শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬,
  • 2 Time View

ক্ষমতা কিংবা পদ-পদবি ব্যক্তিস্বার্থে ব্যবহারের জন্য নয়, বরং মানুষের সেবা করার মাধ্যম। দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, সন্ত্রাস, অনিয়ম কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া তাঁর অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে দলীয় নেতা-কর্মীদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হলে নেতা-কর্মীদের আচরণে দায়িত্বশীলতা, সততা ও শৃঙ্খলার প্রতিফলন ঘটাতে হবে।
‎
‎তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তাঁদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনতে হবে। কোনো নেতা-কর্মী যেন মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
‎
‎দলের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, পারস্পরিক বিভেদ ও মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জনগণের প্রত্যাশা পূরণই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।

‎সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম, নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
‎
‎ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান। এতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST