1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন- হুইপ আতিক। - দৈনিক সংবাদের কাগজ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:২৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন- হুইপ আতিক।

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ৬, ২০২৩,
  • 139 Time View

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়ন আ’লীগের উদ‍্যোগে বর্তমান সরকারের সাফল্য ও শেরপুর সদর-১ আসনের উন্নয়ন সংক্রান্ত পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর রবিবার বিকেলে চরপক্ষিমারী বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি,জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
এসময় বিএনপি-জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে আবারো নৌকায় ভোট দিতে শেরপুরবাসীর প্রতি আহ্বান জানান হুইপ আতিক।চরপক্ষিমারী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব আকবর আলী চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল,জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ও প‍্যানেল মেয়র নজরুল ইসলাম,শহর আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ প্রমূখ।এসময় অন‍্যান‍্যদের মধ্যে জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন,সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম,সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শহর আ’লীগের সভাপতি বাবু প্রকাশ দত্ত সহ জেলা-উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST