1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় - দৈনিক সংবাদের কাগজ
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১০:৪৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময়

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬,
  • 7 Time View

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে দোয়া ও মতবিনিময় সভা করেছেন ৯ নং মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদার। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই ইউনিয়নের উল্লারপাড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আজগর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক জাহাঙ্গীর আলম তালুকদার।

এ সময় স্থানীয় ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্যে জাহাঙ্গীর আলম তালুকদার মরিচপুরান ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যানদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, আপনারা সুযোগ দিলে শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ইউনিয়নকে একটি সুন্দর ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবো।

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত স্বার্থে নয়, মরিচপুরান ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। একটি সুন্দর, আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়তে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।’

এ সময় তিনি ভোটারদের সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী নির্বাচনের আহ্বান জানান এবং নিজের জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

এছাড়াও তার কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন। বক্তারা জাহাঙ্গীর আলম তালুকদারের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST