শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ মে শনিবার বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি, মু. গোলাম কিবরিয়া ভিপি, শুরা ও কর্মপরিষদ সদস্য শাহাদাৎ হোসেন বিএসসি, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষিবিদ বিভাগের সেক্রেটারি ডাঃ মোঃ শহীদুল্লাহ শরীফ, নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন জাহান রিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফসার উদ্দিন ও সঞ্চালনায় থাকবেন সেক্রেটারি আরিফ রব্বানী।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি ও দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নিবেন।
বিষয়টি নিশ্চিত করে, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি বলেন, ‘আমাদের এই ঈদ পুনর্মিলনীর সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। দলীয় নেতাকর্মীদের এই মিলনমেলা আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে তুলবে ইনশাআল্লাহ।’