1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে টাইফয়েড টিকাদানে সচেতনতা বৃদ্ধিতে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে টাইফয়েড টিকাদানে সচেতনতা বৃদ্ধিতে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 288 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে টাইফয়েড টিকাদানে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় ১৬ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা হলরুম মেঘমালায় এই আয়োজন করা হয়।

শেরপুর জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ টাইফয়েড টিকা সর্ম্পকে ধারণা প্রদান করেন এবং ঢাকা গনসংযোগ অধিদপ্তর (প্রচার ও সমন্বয়) পরিচালক ডালিয়া ইয়াসমিন ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম মোহাইমিনুল ইসলাম, প্রেসক্লাব নালিতাবাড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি সামেদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টাইফয়েড টিকার সুফল ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও টাইফয়েড টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার রোধে কাজ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান অতিথিরা।

সূত্র জানায়, সরকারের জাতীয় টিকাদান কর্মসূচি (EPI) এর অংশ হিসেবে থেকে ৯-১৫ বছর বয়সী সকলকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রে ১২ অক্টোবর-১৩ নভেম্বর মাস ব্যাপী চলবে এই ক্যাম্পেইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST