1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:০৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 115 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। ১৩ আগস্ট বুধবার উপজেলা হলরুম তেপান্তরে অগ্রণী ব্যাংক কাকরকান্দি শাখার উদ্যোগে ১২১ টি প্রাথমিক ও ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।

বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। 

অগ্রণী ব্যাংক কাকরকান্দি শাখার ব্যবস্থাপক আইন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও শেরপুর অঞ্চলের প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

অগ্রণী ব্যাংক কাকরকান্দি শাখার ব্যবস্থাপক আইন উদ্দিন বলেন, এখন বর্ষাকাল চলছে। এটাই গাছ লাগানোর উপযুক্ত মৌসুম। সেই চিন্তা থেকেই ব্যাংকের পক্ষ থেকে উপজেলার দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তিনশোর অধিক গাছের চারা বিতরণ করছি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST