1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ভেড়ামারায় পাটুয়াকান্দি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গণপিটিশন নাসিম উদ্দীন স্টাফ রিপোটারঃ - দৈনিক সংবাদের কাগজ
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:১৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ভেড়ামারায় পাটুয়াকান্দি সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গণপিটিশন নাসিম উদ্দীন স্টাফ রিপোটারঃ

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২,
  • 196 Time View

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের অন্তর্গত পাটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুল হক এর বিরুদ্ধে বিদ্যালয়ে প্রায় অনুপস্থিত থাকার অনিয়ম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিকার চেয়ে আজ মঙ্গলবার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের নিকট গণপিটিশন দাখিল করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। পিটিশন থেকে জানা যায়, উক্ত প্রধান শিক্ষক নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। অভিভাবকরা তাদের পর্যবেক্ষণে জানতে পারেন যে, তিনি ফিঙ্গার মেশিনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিয়ে প্রায় প্রতিদিনই বিদ্যালয় ত্যাগ করে বিদ্যালয় সংলগ্ন তার নিজ বাড়িতে অথবা ব্যক্তিগত প্রয়োজনে অন্যত্র অবস্থান করেন। অভিভাবকগণ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণকে অবহিত করেন। গণপিটিশনে স্বাক্ষরকারী অভিভাকগণ জানান, বিদ্যালয়ে সংরক্ষিত মুভমেন্ট রেজিষ্টারে সময় ও তারিখ এবং মুভমেন্টের কারন এর ঘর ফাঁকা রেখে বিদ্যালয় চলাকালীন সময়ে অন্যত্র গমনাগমন করে আসছেন তিনি। ইতিপূর্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণকে বিষয়টি অবহিত করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পাঠদান নিশ্চিতকরণে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এহেন দায়ীত্বে অবহেলা বিদ্যালয় পরিচালনা ও প্রকৃত শিক্ষা অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করেছে। এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আজ এই গণপিটিশন দাখিল করেন অভিভবাকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST