1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে রাতভর বিজিবির অভিযানে মদসহ ৫ টি মোটরসাইকেল আটক - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে রাতভর বিজিবির অভিযানে মদসহ ৫ টি মোটরসাইকেল আটক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 273 Time View

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’এর বিশেষ অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে বিজিবি জানায়।

 

৩৯ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী মেকেরকান্দা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাকারবারীদের আটক করতে ধাওয়া দিলে ও বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা। তল্লাশি চালিয়ে ভারতীয় মদ ১৯ বোতল, ৫ টি মোটরসাইকেল, মোবাইল ফোন ২টি এবং বাংলাদেশী নগদ ৪০ হাজার ৪৩০ টাকা উদ্ধার করে টহল দল।

 

আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ১৩ লাখ ১৮ হাজার ৯৩০ টাকা।এ ব্যাপারে ৩৯ বিজিবির বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান প্রতিনিধি কে জানান, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় বিজিবি দিনরাত সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST