শেরপুরে ‘টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫’ এর জেলা পর্যায়ের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) শেরপুর জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভিসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় সিভিল সার্জন অফিসের হলরুমে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় টাইফয়েড প্রতিরোধে কার্যকর টিকাদান কার্যক্রম বাস্তবায়নে করণীয় ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সময় টাইফয়েড প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয় ও নির্ধারিত সময় টিকা গ্রহণের পরামর্শ দেয়া হয়। সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচাক এসএম মোহাইমোনুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ অংশীদারগণ, সরকারি কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।