1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে প্রথমবারের মতো “জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬” অনুষ্ঠিত হচ্ছে - দৈনিক সংবাদের কাগজ
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৩৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে প্রথমবারের মতো “জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬” অনুষ্ঠিত হচ্ছে

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬,
  • 4 Time View

সচেতনতা, দাওয়াহ্ ও মানবসেবার এক অনন্য বার্তা নিয়ে শেরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জাতীয় দাওয়াহ্ ও সেবা সেমিনার ২০২৬”। ফিকরুল উম্মাহ বাংলাদেশ-এর ব্যতিক্রমী উদ্যোগে আয়োজিত এই সেমিনারকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে।

আগামী ২ মে, শনিবার বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত শেরপুর জেলা শহেরর উৎসব কমিউনিটি সেন্টার এন্ড ক্যাফেতে (হেড পোস্ট অফিস সংলগ্ন) এই সেমিনার অনুষ্ঠিত হবে। একই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ফিকরুল উম্মাহ বাংলাদেশ এর উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোহাব্বাত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশিদুল ইসলাম রাশেদ। এছাড়া দেশের খ্যাতনামা আলেম ও বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তাদের মধ্যে রয়েছেন শায়েখ হারুন ইজাহার, মাওলানা মীর ইদ্রিস নদভী, ব্যারিস্টার আল মামুন রাসেল, ওস্তাদ জাকারিয়া মাসুদ, রাফিউজ্জামান রাফি, দাঈ মাওলানা ইবনুল হাসান এবং মুফতি শারাফাত হোসাইন।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের জন্য শপিং ব্যাগ, কলম, নোটবুক, নাস্তা ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। সেমিনারে অংশগ্রহণের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা নির্ধারন করা হয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান করা যাচ্ছে। একই সাথে রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭৮৫৯০০৪৬৭ নম্বরে (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আয়োজকদের মতে, এই সেমিনার শুধু একটি অনুষ্ঠান নয়। এটি দাওয়াহ্, সচেতনতা ও মানবসেবার এক সম্মিলিত প্ল্যাটফর্ম। যা সমাজে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST