1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সন্মাননা ২০২৪ অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সন্মাননা ২০২৪ অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪,
  • 130 Time View

“মূল মন্ত্র কল্যাণ সাধন, ঝিনাইগাতীর উন্নয়ন “এই প্রতিবাদ্য সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীর সামাজিক সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)র উদ্যোগে কীর্তিমান বাবা সন্মাননা ২০২৪ ” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতির হল রুমে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। মো: হারুন অর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ,উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মো: রমজান আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক অভিনুর ইসলাম,স্থানীয় ইউপি সদস্য জাহিদুল হক মনির, আব্দুল হাকিম, হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সদস্য মাহমুদ হাসান রনি।

পরে আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সংগঠনের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ৭ জন কীর্তিমান বাবাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ব্যক্তিদের পক্ষ থেকে সংগঠনের অবদানের জন্য প্রশংসিত হয় এবং সংগঠনের সদস্যদের প্রতি সামাজিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST