“ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ” — পবিত্র ঈদুল আজহা বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সম্প্রীতি। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমান।
দৈনিক সংবাদের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত তাৎপর্য হৃদয়ে ধারণ করে সকলের মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝেও পৌঁছে যায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদকে কেন্দ্র করে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
মশিউর রহমান নালিতাবাড়ী উপজেলার একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
সবশেষে তিনি দেশবাসীসহ নালিতাবাড়ীবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।