1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
কুৃষ্টিয়া ভেড়ামারাই চুরি যাওয়া ইজিবাইক সহ চোর আটক। স্টাফ রিপোটারঃ - দৈনিক সংবাদের কাগজ
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৩৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

কুৃষ্টিয়া ভেড়ামারাই চুরি যাওয়া ইজিবাইক সহ চোর আটক। স্টাফ রিপোটারঃ

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ৫, ২০২২,
  • 219 Time View

কুৃষ্টিয়া ভেড়ামারাই চুরি যাওয়া ইজিবাইক সহ চোর আটক।

স্টাফ রিপোটার

কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ এক অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইক সহ ১ জন চোরকে গ্রেপ্তার করছে।

গ্রেপ্তারকৃত নাহিদ(২৮) আন্তঃজেলা চোর চক্রের সদস্য। সে দৌলতপুর উপজেলার বিল আমলা চরপাড়া এলাকার মৃত নাসির উদ্দীন মালিথার পূত্র।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন(৩০), পিতা-মৃত শাহাদত হোসেন, গ্রাম- হোসেনাবাদ (কান্দিরপাড়া) , উপজেলা- দৌলতপুর, জেলা-কুষ্টিয়া গত ০১/০৬/২০২২ তারিখ দুপুর আনুমানিক ১২.১০ ঘটিকার সময় তার ব্যক্তিগত লাল রং এর ব্যাটারী চালিত একটি ইজিবাইক ভেড়ামারা থানাধীন কাচারীপাড়াস্থ প্রোসিড একাডেমিক কোচিং সেন্টারের পশ্চিম দিকে অবস্থিত ঢাকা ট্রান্সপোর্টের গোডাউনের সামনে হতে ২/৩ জন অজ্ঞাত নামা চোর চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভেড়ামারা থানায় একটি মামলা রুজু হয়। ঘটনার পরপরই কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলমের দিক নির্দেশনায় ভেড়ামারা সার্কেলের অতি: পুলিশ সুপার ইয়াছির আরাফাতের সার্বিক সহযোগিতায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস টিম চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ চোরকে গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যেই চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করে। ইজিবাইক চোর নাহিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST