1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
দুর্নীতির আখড়া সাতক্ষীরার লাবসা ইউনিয়ন স্থানীয় সরকারের নিকট অভিযোগ দায়ের। - দৈনিক সংবাদের কাগজ
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৩৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

দুর্নীতির আখড়া সাতক্ষীরার লাবসা ইউনিয়ন স্থানীয় সরকারের নিকট অভিযোগ দায়ের।

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৬, ২০২২,
  • 305 Time View

 

বিশেষ প্রতিনিধি:
ক্রমশ দুর্নীতির আখড়া হয়ে উঠছে সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদ। সব ধরণের নাগরিক সুবিধা নিতে সরকার নির্ধারিত ফি ছাড়াও জনসাধারণকে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।জন্ম নিবন্ধন সনদের জন্য সরকার নির্ধারিত ফি ৫০ টাকা।কিন্তু জন্ম নিবন্ধন সনদ দেওয়ার জন্য নেওয়া হচ্ছে লোক বিশেষ ২০০-৩০০ টাকা পর্যন্ত। ফি ছাড়াও অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মেহেদী হাসানের বিরুদ্ধে।কাঙ্খিত টাকা দিতে অস্বীকৃতি জানালে বিলম্বিত হয় সেবা প্রাপ্তিতে।
সম্প্রতি লাবসা ইউনিয়নের উত্তর দেবনগর গ্রামের সদরুল ইসলাম, মোঃ আনোয়ার ও বিল্লাল হোসেনর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বরাবর উদ্যোক্তা মেহেদী হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন লাবসা ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন ইউনিয়ন পরিষদে আগত সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করেন উদ্যোক্তা মোঃ মেহেদী হাসান। সরকারি ফির কথা বলে জন্ম সনদ দেওয়ার বিনিময়ে গ্রহণ করেন ২০০-৩০০ টাকা।তবে এ বিষয়ে অভিযুক্ত উদ্যোক্তা মেহেদী হাসানের কোন বক্তব্য পাওয়া যায় নি।এ বিষয়ে জানতে চাইলে লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, “আমার ইউনিয়ন পরিষদে এরকম দুর্নীতির অভিযোগ সঠিক নয়। মেম্বর আসাদুজ্জামান আসাদ নিজেই একজন দুর্নীতিবাজ লোক।জন্ম সনদ দেওয়ার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি আমার জানা মতে সত্য নয়। অতিরিক্ত টাকা নিয়ে থাকলে মেম্বর আসাদ সেটি প্রমাণ করুক। তিনি স্থানীয় সরকারের উপ পরিচালক বরাবর দায়েরকৃত অভিযোগে যে তিন জনের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তারা আসাদ মেম্বরের নিজের লোক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST