1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে নার্গিস হত্যার আসামী আলিমুলকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার - দৈনিক সংবাদের কাগজ
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:৩৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে নার্গিস হত্যার আসামী আলিমুলকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪,
  • 171 Time View

শেরপুর জেলার সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্ৰামের মৃত.নত্তশের আলীর স্ত্রী নার্গিস বেগম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতারকৃত আসামীর বিষয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (৪জুলাই) বিকালে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম।

প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে, সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মৃত নওশের আলীর ছেলে মো. রাকিব হোসেন প্রকাশ গত ২৭জুন ব্র্যাক ব্যাংক শেরপুর শাখা থেকে ২লক্ষ ৪০হাজার টাকা উত্তোলন করে তার ঘরের ট্রাংকে তালা মেরে রেখে দেয়। বিষয়টি প্রতিবেশী আলিমুল ইসলাম জানতো। এরপর রাকিব তার মা নার্গিস বেগমকে বাড়িতে রেখে ২৭ জুন বিকেলে স্ত্রী সন্তান সহ টাঙ্গাইলে শ্বশুরের কর্মস্থলে বেড়াতে যায়। পরে একইদিন দিবাগত রাত
দেড়টার দিকে আলিমুল ইসলাম ওই টাকা চুরি করতে রাকিবের ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় রাকিবের মা অপর কক্ষে
ঘুমাচ্ছিলেন। পরে ট্রাংকের তালা ভাঙ্গার শব্দ পেয়ে বের হলে আলিমুল পাশের ঘরে লুকানোর চেষ্টা করে। এসময় রাকিবের মাতা
নার্গিস বেগম লাইট মেরে আলিমুলকে দেখে ফেলে। এসময় আলিমুলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নার্গিস বেগমের পেটে একাধিকবার আঘাত করে কাটা রক্তাক্ত জখম করে। এমতাবস্থায় নার্গিস বেগমের ডাকচিৎকারে
আশপাশের লোকজন এগিয়ে আলিমুল ইসলাম পালিয়ে যায়।

প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় নার্গিস বেগমকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।পরবর্তীতে নার্গিস বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯জুন রাতে মৃত্যুেবরণ করে।

পরে নিহতের ছেলে মো. রাকিব হোসেন প্রকাশ বাদী হয়ে শেরপুর সদর থানায় দায়ের করে। এ ঘটনার পরেই আলিমুল আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার সালেহ আবু নাঈম এবং এল আই সি শাখার এস আই মোহাম্মদ আশিকুর রহমান সহ একটি চৌকস তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী মো. আলিমুল ইসলামকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা এলাকা থেকে ৩ জুলাই গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST