শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মো. আব্দুল হান্নানকে সভাপতি, মো. শফিকুল ইসলাম হেলালকে সাধারণ সম্পাদক এবং মো. ফখরুল হাকাম বাবুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ১১ অক্টোবর জেলা কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
নবগঠিত কমিটির নেতারা জানান, পল্লী চিকিৎসকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ, ন্যায্য দাবি আদায় ও পেশাগত মর্যাদা রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি পল্লী চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
কমিটির সভাপতি মো. আব্দুল হান্নান উপজেলার সব পল্লী চিকিৎসকের সহযোগিতা কামনা করেছেন। তিনি পেশাগত স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রমে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে পল্লী চিকিৎসকদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।