1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেত্রীর ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা, - দৈনিক সংবাদের কাগজ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:০৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেত্রীর ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা,

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
  • Update Time : সোমবার, মার্চ ২৫, ২০২৪,
  • 193 Time View

বরিশালের বানারীপাড়ায় আসছে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজনীন হক মিনু তার প্রার্থীতা ঘোষণা করেছেন। রবিবার ২৪ মার্চ সকাল ১০ টায় তিনি বানারীপাড়া ডাক বাংলোর হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। এসময় তিনি সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া-আর্শিবাদ ও সহযোগীতা চান। তিনি আমরণ মানুষের পাশে থাকার কথা ব্যক্ত করেণ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাজনীন হক মিনু বলেন, তিনি বানারীপাড়া উপজেলা নারী নেত্রী নেট ওয়ার্কের সাধারণ সম্পাদক এবং তিনি একজন জয়িতা। তিনি ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে সামাজিক অনেক ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করে যাচ্ছেন। কোভিড সংকট কালীন তিনি মানুষের দুয়ারে দুয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌঁছে দিয়ে সুনাম অর্জন করেছেন। নাজনীন হক মিনু আওয়ামী লীগের রাজনীতি করার অপরাধে ২০০১ সালে তার শিক্ষিকার চাকরিটিও হারান। তিনি নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে গ্রামকে শহুরে সুবিধার আওতায় নিয়ে আসার সুপ্ত অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হতে পারলে সরকারী যে ভাতার টাকা পাব তাও আমি অসহায় দুঃস্থদের মাঝে বিলিয়ে দেব।প্রার্থী ঘোষণা করার সময় তার সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST