1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ভূয়া উত্তরাধিকার বানিয়ে মালিকানা দাবি ও মিথ্যা মামলার অভিযোগ এনে আদিবাসী নারীর সংবাদ সম্মেলন - দৈনিক সংবাদের কাগজ
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:২৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ভূয়া উত্তরাধিকার বানিয়ে মালিকানা দাবি ও মিথ্যা মামলার অভিযোগ এনে আদিবাসী নারীর সংবাদ সম্মেলন

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 157 Time View

ভূয়া উত্তরাধিকার বানিয়ে প্রায় ৫ একর জমির মালিকানা নিজেদের দখলে নিতে এবং মিথ্যা মামলার অভিযোগ এনে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক আদিবাসী নারী। প্রায় ২ কোটি টাকা মূল্যের এই জমির মালিকানা দখল ছাড়াও রাজনৈতিক মামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোরাগাঁও ইউনিয়নের মেষকুড়া এলাকায় এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী নারী বন্দনা চাম্বুগং এর বোন বিথিলা চাম্বুগং।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের বন্দনা চাম্বুগং ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি অবমুক্ত আইন অনুযায়ী উত্তরাধিকার সূত্রে মৃত মিজাজ মারাকের রেখে যাওয়া ‘খ’ তফসিলভুক্ত ৪ একর ৯২ শতক জমির মালিকানা প্রাপ্ত হন এবং তার নামখারিজ সম্পন্ন হয়।
কিন্তু এর আগেই একই এলাকার জালাল উদ্দিন, মাইন উদ্দিন ও আব্দুল খালেক যথাাক্রমে ১৯৮২ ও ১৯৯৪ সালে খুকুমনি সাংমা নামে এক নারীকে ভুয়া উত্তরাধিকার বানিয়ে উক্ত ৪ একর ৯২ শতক জমির মধ্যে ২ একর ৫০ শতক লিখে নেন। তবে তারা তখন নামখারিজ সম্পন্ন করেননি। এমনকি পরবর্তী সময়ে ওই দলিল পিবিআই তদন্তে জাল দলিল হিসেবে প্রমাণিত হয়।
বর্তমানে বন্দনার নামে থাকা ৪ একর ৯২ শতক জমির মধ্যে উল্লেখিত ব্যক্তিগণ ২ একর ৫০ শতক ভোগদখল করছেন। এছাড়াও বন্দনাকে হয়রাণী করতে সম্প্রতি তারই আত্মীয় জীবিতা মারাককে দিয়ে মিথ্যা মারধর ও টাকা আত্মসাতের মামলা করিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে বন্দনাকে রাজনৈতিক মামলায় ফেলে হয়রাণীর হুমকীও দিচ্ছে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও জমি সংক্রান্ত বিষয় নিয়ে চলমান পাল্টাপাল্টি মামলা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে বলে অভিযোগ আনা হয়।

মিথ্যা মামলা ও জমি আত্মসাতের মতো হয়রানীর হাত থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বন্দনা চাম্বুগং এর বোন বিথিলা চাম্বুগং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST