1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: জনতার হাতে আটক ২ - দৈনিক সংবাদের কাগজ
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ৯:৪৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: জনতার হাতে আটক ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২,
  • 228 Time View
  • কামাল হোসেন, বেনাপোল থেকেঃ  যশোরের মণিরামপুরে বিজয় টেলিভিশনের সাংবাদিক পরিচয় ব্যবহার করে মিষ্টির দোকানে চাঁদাবাজির সময় দুই যুবককে ধরে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনগণ। গতকাল মঙ্গলবার (২২মার্চ) বিকেলে উপজেলার সোহরাব মোড়ে এ ঘটনা ঘটে। দুই যুবক হলেন, কেশবপুরের ভাল্লুকঘর গ্রামের আব্দুল্লাহ আল মাহফুজ (২৫) ও একই গ্রামের তরিকুল ইসলাম। জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার সোহরাব মোড়ে কামাল হোসেনের ‘মায়ের দোয়া’ বেকারিতে চাঁদাবাজির সময় তাদের ধরে রাখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিয়ে খেদাপাড়া ক্যাম্প পুলিশের কাছে তাদের সোপর্দ করে স্থানীয় জনতা। আটক দুই যুবক বিজয় টিভির বুম নিয়ে বেকারিতে ঢোকেন। সন্দেহ হলে আশপাশের লোকজন তাদের ধরে ফেলেন। পরে পরিচয়পত্র ও নিয়োগপত্র দেখতে চাইলে তারা বিজয় টিভির কোন পরিচয়পত্র দেখাতে পারেননি। এক পর্যায়ে মাহফুজের কাছে বহু বিতর্কিত ও বন্ধ হয়ে যাওয়া জয়যাত্রা টিভির একটি আইডি কার্ড পাওয়া যায়। অপরজন তরিকুল মোটরসাইকেল ভাড়ায় চালান বলে জানিয়েছেন। মায়ের দোয়া বেকারির ম্যানেজার মাসুদ পারভেজ বলেন, ওই দুইজন মঙ্গলবার বিকালে বেকারিতে এসে মালামালের ছবি তোলেন ও ভিডিও করেন। বেকারির ছবি বিজয় টিভিতে ভাইরাল করাসহ ম্যাজিস্ট্রেট ডেকে এক লাখ টাকা জরিমানা করিয়ে দেয়ার হুমকি দেন তারা। এক পর্যায়ে আমাদের কাছে এক লাখ টাকা দাবি করেন। তখন সন্দেহ হওয়ায় আমরা তাদের আটকে পুলিশে সোপর্দ করি। এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে, কেশবপুর থেকে মণিরামপুরে এসে মাহফুজ বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার রোহিতা, কোদলাপাড়া, টেংরামারী, জালালপুর ও সোহরাবমোড়ের বেকারিগুলোর মালিকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে সুবিধা লুটেছেন। সোহরাব মোড়ের আলমগীর নামে এক বেকারি মালিক বলেন, কয়দিন আগে আমার বেকারিতে এসে নানা ত্রুটি ধরে ৫০০ টাকা নিয়েছে এই মাহফুজ। জালালপুর বাজারের বেকারি মালিক আব্দুর রাজ্জাক বলেন, সেদিন আমার বেকারিতে এ লোক এসে টাকা ও বিস্কুট নিয়ে গেছে। খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সোমেন দাস বলেন, বেকারি মালিক কোনো অভিযোগ না করায় মুচলেকা নিয়ে আটক দুই যুবককে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। সামনে তারা এ ধরনের কাজ করবে না বলে অঙ্গিকার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST