1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
লক্ষ্মীপুরে গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার , মায়ের দাবি হত্যা - দৈনিক সংবাদের কাগজ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:০৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

লক্ষ্মীপুরে গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার , মায়ের দাবি হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৬, ২০২২,
  • 275 Time View

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে শিমু আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ মার্চ) ভোর ৫টার দিকে ওই ওয়ার্ডের চরমনসা গ্রামের হারিছ মাঝির বাড়ির (শিমুর শ্বশুর) গোয়াল ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, প্রায় ৮ বছর আগে চরমনসা গ্রামের ওমান প্রবাসী আবুল বাশারের সঙ্গে কুশাখালি ইউনিয়িনের ৬ নম্বর ওয়ার্ড কুশাখালি গ্রামের সিরাজ মিয়ার মেয়ে শিমুর বিয়ে হয়। তাদের সংসারে শাহাদাত হোসেন নামে ৬ বছরের এক ছেলে রয়েছে।

বিয়ের পর থেকেই শিমুর সঙ্গে প্রায়ই শশুর হারিছ মাঝি, শাশুড়ি রহিমা বেগম, তিন ননদ সুমি আক্তার, স্বপনুর আক্তার ও শাহনাজ আক্তারের ঝগড়া লাগতো। মঙ্গলবার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়।

পরদিন (বুধবার) ভোরে গোয়াল ঘরে ফাঁস দেওয়া অবস্থায় শিমুর মরদেহ পাওয়া যায়। শিমুর মা বকুল বেগম বলেন, মঙ্গলবার (১৫ মার্চ) রাতে বাশার আমাদের কাছে ফোন দিয়ে শিমুকে নিয়ে আসতে বলেন এবং তার সঙ্গে আর সংসার করবেন না বলেও জানিয়ে দেন। ঝগড়ার কারণেই আমার মেয়েকে (শিমু) তার শশুর-শাশুড়ি ও ননদরা হত্যা করে গরুর ঘরে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বলেন, তাদের পরিবারে আগে থেকেই কলহ চলে আসছিল। আমি একাধিকবার সালিস বৈঠক করেছি। তবে মৃত্যুর ঘটনা হত্যা নাকি আত্মহত্যা তা বলতে পারছি না।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST