1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি ভাঙ্গা যাবে না -সাবেক এমপি রুবেল  - দৈনিক সংবাদের কাগজ
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ১১:২৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি ভাঙ্গা যাবে না —সাবেক এমপি রুবেল 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 265 Time View

 বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন যে, যত দিন বাংলাদেশে থাকবে, বাংলা ভাষা থাকবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে ততদিন আল্লাহ ছাড়া কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি ভাঙ্গতে পারবে না।

তবে সততার সাথে সকল নেতা কর্মীদের কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের আদর্শবান রাজনৈতিক কর্মী হতে হবে। তিনি বলেন, এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন শহীদ জিয়াউর রহমান পরিবার। বিএনপি আগামী নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে আবারো রাষ্ট্রক্ষমতায় যাবে ইনশাল্লাহ। আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। দল ক্ষমতায় গেলে তিনিই হবেন প্রধানমন্ত্রী। বুধবার বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির আয়োজিত পৃথক পৃথক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। এদেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছেন। সেজন্য জিয়াউর রহমানকে এ দেশের জনগণ গ্রহণ করেছেন, অন্তরে স্থান দিয়েছেন। কিন্তু ১৯৮১ সালে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে তিনি নিহত হলে বিএনপির হাল ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সঠিক নেতৃত্বের কারণে বিএনপি ৩ বার সরকার গঠন করেছে। ২০০৭ সালের জরুরি অবস্থার পর কঠিন রাজনেতিক সঙ্কটের মুখোমুখি হয় বিএনপি। টানা দেড় দশক আওয়ামী লীগ দমন পীড়ন চালায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উপর। শুধু তাই নয়। মিথ্যা মামলায় ২ বছর আমাদের প্রাণ প্রিয় আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখে আওয়ামী ফ্যাসিবাদী সরকার। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে তিনি তথা বিএনপি কখনোই আপোস করেনি। বারবার বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র করছে। কিন্তু ভাঙ্গতে পারে নাই। পারবে ও না ইনশাআল্লাহ।

সাবেক এমপি আরো বলেন, জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার থেকেও বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তীতে শহিদ জিয়ার রাজনৈতিক দল গঠন, রাষ্ট্র পরিচালনা, সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় ফিরে আসা এবং ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথানত করেনি। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের নির্মম পতন ও পালিয়ে দেশ ছাড়ার পর নতুন করে আরো উজ্জীবিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় এখন পুরো দেশ। শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে শ্রীবরদীতে এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত ঝিনাইগাতী উপজেলা বিএনপির সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ আব্দুল মান্নান ও মোঃ লুৎফর রহমান। সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সাবেক এমপি আরো বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের কঠোর নির্দেশ, দলে কোনো কোনো বিভেদ সৃষ্টি ও নেতা কর্মী বা সহযোগিগণ, যে কেউ হোক, চাঁদাবাজীসহ কোন প্রকার দুর্নীতি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং পুলিশে সোপর্দ করা হবে।

সুতরাং সবাই সতর্ক হয়ে যান। কোন নেতা কর্মীদের কিন্তু ছাড় দেয়া হবে না। তিনি সকল নেতা কর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এর আগে শ্রীবরদী ও ঝিনাইগাতীতে সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে পৃথক পৃথক বিজয় র‍্যালি বের করা হয়। প্রত্যেকটি র‍্যালি জন সমুদ্রে পরিনত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST