1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত বেনাপোল প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:১২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত বেনাপোল প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২৫, ২০২২,
  • 216 Time View

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই প্রতি পাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে শার্শায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি এই মৎস্য সপ্তাহ-২০২২ এর শুভকাজের উদ্বোধণ করেন ৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

রবিবার (২৪ জুলাই) সকালে শার্শা বাজার এলাকায় র‌্যালি’র নেতৃত্ব শেষে উপজেলা পরিষদ সংলগ্ন শার্শা থানা’র পুকুরে মাছ অবমুক্ত করেন তিনি। পরে শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত
উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ নেন।

প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন তার বক্তব্যে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশের জনগণের পুষ্টি চাহিদা পুরণ, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত হিসেবে মৎস্যখাতকে চিহ্নিত করেছিলেন। আওয়ামী লীগ সরকার সকলের অংশগ্রহণে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ সর্বজনবিদিত।
মৎস্য ও মৎস্যজাত দ্রব্য বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে নিরাপদ এবং স্বাস্থ্যকর মৎস্য পণ্য নিশ্চিত করতে আমাদের সরকার বদ্ধপরিকর। সুস্থ-সবল ও মেধাসম্পন্ন জাতি গঠনে নিরাপদ আমিষের অবদান অনস্বীকার্য। এ লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি আশা করি, বিপুল সম্ভাবনাময় এ মৎস্যখাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলে আরো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন”।

এসময় অনুষ্ঠানে আন‍্যান্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান-আলেয়া ফেরদৌস, যশোর জেলা পরিষদ সদস্য ও শার্শা উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক-অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।

শার্শায় মৎসখাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মৎস চাষীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST