শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের
ঝরে পড়া প্রতিরোধ, শিক্ষকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে শ্রীবরদী দহেড়পাড় বানিবাইদ
আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে
অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে নভেম্বর রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে
শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রেজাউল করিমের সভাপতিত্বে
এতে শিক্ষার গুণগতমান উন্নয়ন ও শিক্ষকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন
শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রেজুয়ান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ মনু মিয়ার সহধর্মিনী মিনু আরা বেগম,
বিদ্যালয়ের সাবেক সভাপতি মুরাদ আলী সরকার সাজু, ফজলুল হক চৌধুরী অকুল,
স্থানীয় শ্রীবরদী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দাবার উদ্দিন সরকার রেজা, উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর সদস্য,শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনীতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।