1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিনে হাটবাজার - দৈনিক সংবাদের কাগজ
১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:১৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিনে হাটবাজার

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩,
  • 111 Time View

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাটবাজার ছেয়ে গেছে এ নিষিদ্ধ পলিথিনে। ফুটপাত থেকে শপিংমল,কাঁচাবাজার থেকে হোটেল-রেষ্টুরেন্ট পর্যন্ত পলিথিন ছড়িয়ে পড়েছে।

পরিবেশবিদদের প্রবল আপত্তির মুখে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হলেও প্রবলভাবে নিয়ন্ত্রিত হয় পলিথিন ব্যাগ ব্যবহার।এখানকার বাজারগুলোতে মাছ,তরকারী থেকে শুরু করে কাপড়-জুতাসহ নানা কাজ চলছে এই পলিথিন ব্যাগে।১৯৮২ সাল থেকে বাণিজ্যিক ভাবে বাংলাদেশে পলিথিন ব্যবহার হয়ে আসছিল।

সরকার ময়মনসিংহ বিভাগকে পলিথিনমুক্ত ঘোষণা করলেও বাস্তবে তা দেখা যাচ্ছেনা।নিষিদ্ধ ঘোষনার পর এর বিরুদ্ধে অভিযান এবং আইনের কঠোর প্রয়োগের কারণে পলিথিন উৎপাদন এবং ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যায়।পরিবেশ বাঁচাতে সে সময় এ উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছিল।উপযুক্ত তদারকি এবং বিকল্প পরিবেশসম্মত ব্যাগের অভাবের কারণে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ আস্তে আস্তে বাজারে ফিরে আসতে শুরু করে। বর্তমানে পলিথিন বিরোধী অভিযান বন্ধ এবং আইনের কোন প্রয়োগ না থাকায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাটবাজারে পলিথিন অবাধে বিক্র ও ব্যবহার হচ্ছে।

পরিবেশবিদ এক কর্মকর্তা বলেন,পলিথিনের পুনরুত্থান রোধ করা সম্ভব না হলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় নেমে আসবে। যদি এর উৎপাদন ও সরবরাহ বন্ধ করা না যায় তবে মোবাইল কোর্ট দিয়ে তা প্রতিহত করা সম্ভব নয়।সর্বোপরি জনস্বাস্থ্য ও পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যত হুমকির মুখে পড়বে। এক্ষেত্রে বিকল্প হিসেবে তিনি পাটের ব্যাগ ব্যবহার বাড়ানোর মাধ্যমে পাটশিল্পকে চাঙ্গা করার জোরালো দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST