1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে হাতির আক্রমণে আহত -১  - দৈনিক সংবাদের কাগজ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে হাতির আক্রমণে আহত -১ 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬,
  • 11 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়া রাংটিয়া এলাকায় দিনের বেলায়ই বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটেছে। আজ ঈদের দিন ২৮ মে বৃহস্পতিবার বিকেলে পাহাড়ে গরু চড়াতে গিয়ে হাতির আক্রমণের শিকার হন রহেশ কোচ (৪০)। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, প্রতিদিনের মতো রহেশ কোচ পাহাড় সংলগ্ন পাহাড়ি এলাকায় গরু আনতে যান। বিকেলের দিকে গরু নিয়ে ফেরার সময় হঠাৎ একটি বন্য হাতি তার ওপর আক্রমণ চালায়। এ সময় হাতি  সুর দিয়ে পেঁচিয়ে দূরে নিক্ষেপ করে। এতে সে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে কিছুক্ষণ জঙ্গলে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর আহত রহেশ এর ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসে স্থানীয়রা চিল্লাচিল্লি শুরু করলে হাতিটি সেখান থেকে সরে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী আহত অবস্থায় রহেশ কোচকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার এক্সরে করে দেখা গেছে মেরুদন্ডের হাড় সরে গেছে এবং পায়ের গোড়ালিতে ফ্যাকচার দেখে দিয়েছে।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই বন্য হাতির বিচরণ রয়েছে। প্রায়ই হাতির পাল লোকালয়ে নেমে এসে ফসল নষ্ট। ঘরবাড়ি ভাঙচুর ও মানুষের ওপর হামলার ঘটনা ঘটাচ্ছে। তবে দিনের বেলায় এ ধরনের আক্রমণের ঘটনা খুব কম দেখা যায়। ফলে এখন সাধারণ মানুষ পাহাড় ও আশপাশের এলাকায় যেতে ভয় পাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, বন্য হাতির উপদ্রব বাড়লেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা বন বিভাগ ও প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে।

এ বিষয়ে রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার আব্দুল করিম ঘটনা সত্যতা স্বীকার করে প্রতিনিধি কে বলেন, আমি ছুটিতে আছি তবুও ঘটনা জেনেছি আহত ব্যক্তির খোঁজখবর নেয়ার জন্য লোক পাঠিয়েছি। গুরুতর আহত হলে সরকারিভাবে অনুদান পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST