1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে ২৫ ডিসেম্বর বড়দিন পালিত - দৈনিক সংবাদের কাগজ
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে ২৫ ডিসেম্বর বড়দিন পালিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪,
  • 166 Time View

শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে। 

উৎসব ঘিরে জেলার সীমান্ত ঘেঁষা ঝিনাইগাতী উপজেলার গীর্জাগুলো রঙ্গিন কাগজ, ফুল এবং রঙবেরঙের আলোয় সাজানো হয়েছে।

ক্রিসমাস ট্রি থেকে ঝুলছে আলোর মালা। বানানো হয়েছে খ্রিষ্টের জন্মের ঘটনার প্রতীকী গোশালা।

ঝিনাইগাতীর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নবেশ খকশী বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন হলেও আগের রাত থেকেই উৎসবে মেতে উঠেন তারা আর তাদের বাড়ি বাড়ি চলে উৎসবের আমেজ।

এই দিনে খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বেথলহেমে জন্মগ্রহণ করেছিলেন। তারা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটেছিল।

তাই অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মানুসারীরাও যথাযথ মর্যাদায় এই দিনে উৎসবটি উদযাপন করেন তারা।

সকাল সাড়ে ৭টা এবং সকাল সাড়ে ৯ টায় জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর সাধু জর্জের গীর্জায় শুরু হয় পবিত্র খ্রিষ্টযাগ বিশেষ প্রার্থনা।

বড়দিনের প্রার্থণায় অংশ নেয় খ্রিষ্টান ধর্মাবলম্বীর হাজারও নারী-পুরুষ সহ শিশুরাও। খ্রিষ্টযাগ উৎসর্গ করেন প্রধান পুরোহিত ফাদার বিপুল ডেভিড দাস সিএসসি।

স্থানীয় রত্না চাম্বুগং বলেন, বড়দিনের উৎসবকে ঘিরে বর্ণিল করে সাজানো হয়েছে গীর্জাগুলি। এতে ক্রিসমাস ট্রি আর আলোকসজ্জা ছিল নজরকাড়ার মতো।

এছাড়া গীর্জা ও এর আশপাশে রঙ্গীন বাতি জ্বালানোর ব্যবস্থা ও জরি লাগিয়ে গীর্জার ভেতর সুসজ্জিত করা হয়। ভেতরে সাজানো হয় ক্রিসমাস ট্রি গোশালা।

স্থানীয় অনিল ম্রং বলেন, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান পরিবারে কেক তৈরিসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়। এছাড়া প্রতিটি বাড়িতে ধর্মীয় কীর্তনের পাশাপাশি বসে গানের আসর।

এদিন বড়দিন উপলক্ষে আয়োজিত মেলার দোকানগুলোতে ইংরেজি নতুন বছরের কার্ড, নানা রঙের মোমবাতি, সান্তা ক্লজের টুপি, জপমালা, ক্রিসমাস ট্রি, যিশু-মরিয়ম-যোসেফের মূর্তিসহ নানা জিনিস বিক্রি হতে  দেখা যায়।

বড় দিন নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST