1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:০৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩,
  • 238 Time View

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃশেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় দাতা সংস্থা সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে ঝিনাইগাতী খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতি মিলনায়তনে আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং যুব ফোরামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জনাব ফিরোজ আহমেদ, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আস্থা প্রকল্প ও স্বাবলম্বী উন্নয়ন সমিতি, শেরপুর। তিনি বলেন, আস্থা প্রকল্পটি তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, একটি সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখবে।

পাশাপাশি জাতীয় যুব নীতির আলোকে প্রান্তিক যুবগোষ্ঠীর নারী-পুরুষ এর সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ নিবে।

আস্থা প্রকল্পের জেলা ফিল্ড অফিসার সাইকা উম্মাসীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে জনাব মোঃ সোহেল রানাকে ঝিনাইগাতী উপজেলার আস্থা প্রকল্পের যুব ফোরাম এর আহ্বায়ক নির্বাচিত করা হয়। যুব ফোরাম এর সদস্যরা আগামী তিন মাসের জন্য তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST