1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়াতে গিয়ে নিহত-১ - দৈনিক সংবাদের কাগজ
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়াতে গিয়ে নিহত-১

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, মার্চ ৩১, ২০২৪,
  • 203 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়াতে গিয়ে উল্টো বন্যহাতির তাড়া খেয়ে উসমান আলী (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত একটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী নাকুগাঁও গারো পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত উসমান আলী ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মধ্যরাতে একদল বন্যহাতি সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও পাহাড়ি এলাকায় বোরো ধানের ক্ষেতে হানা দিতে আসে। স্থানীয় কৃষকরা তাদের ফসলের খেত বাঁচাতে বন্যহাতি তাড়াতে যান। হাতি তাড়ানোর একপর্যায়ে বন্যহাতির দল পাল্টা তাড়া করলে উসমান আলীসহ অন্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় পা পিছলে খেতের আইলে পড়ে গেলে পাশে থাকা বৈদ্যুতিক জেনারেটরের খোলা তারে জড়িয়ে পড়েন উসমান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, মাত্র আড়াই মাস আগে উসমান বিয়ে করেছেন। হতদরিদ্র উসমান ও তার পরিবারবর্গ নাকুগাঁও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST